ঢাকারবিবার , ১৮ অক্টোবর ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি
অক্টোবর ১৮, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং ফুলবাড়ী উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে একটি পক্ষের মিথ্যা অপপ্রচার ও চরিত্রহননের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ওদের সঙ্গে সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে ফুলবাড়ী উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ফুলবাড়ী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ গেটে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক প্রভাষক আরাবুর রহমান পাশার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন সরকার, সদস্য সচিব আব্দুল মান্নান মুকুল এবং আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রাজ্জাক।
এ ছাড়াও সমাবেশে ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক, সদস্য সচিব অপূর্ব লাল সেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুল, কৃষক দলের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন, জাতীয়তাবাদী লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান, তাঁতীদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান লাকু এবং ওলামা দলের সাধারণ সম্পাদক মইনুদ্দিন চিশতিয়া বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা জেলা বিএনপি ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও চরিত্রহননের তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।