” নজরুল বর্ষ ২০২৬-২৭” উদযাপন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। তিনি তাঁর তেজগাঁওস্থ কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে দেশের ৬৪ জেলা ও বাছাইকৃত ৭৪ উপজেলায় নজরুল বর্ষের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার কুড়িগ্রাম পৌর অডিটোরিয়াম হলরুমে নজরুল বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নজরুল সংগীত পরিবেশন, নৃত্য ও কবিতা আবৃত্তি করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহফুজ খন্দকার, জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী, সুশীল সমাজ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।