ঢাকাশুক্রবার , ২৯ মে ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

‎হেরো বাংলাদেশ মানবিক সংগঠনের কোরবানির মাংস নিতে অসহায় দুঃস্থদের গুনতে হচ্ছে টাকা

ডেস্ক রিপোর্ট
মে ২৯, ২০২৬ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

‎অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণের নামে টাকা আদায়ের অভিযোগ উঠেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের বিরুদ্ধে।ঘটনাটি ঘোগাদহ ইউনিয়নে ঘটেছে অভিযোগ রয়েছে, প্রতি পরিবারকে ৩ কেজি করে মাংস দিতে জন প্রতি ১ হাজার টাকা নেওয়া হয়েছে। টাকা দিতে না পারলে মাংস দেওয়া হয়নি বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে সংগঠনটি অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণের ঘোষণা দেয়। পরে মাংস নিতে আসা দুঃস্থ পরিবারের কাছ থেকে নির্ধারিত অর্থ দাবি করা হয়। এতে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

‎সংগঠনের প্রতিনিধি মোঃ মাসুদ রানা অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, “আমাদের কিছু শর্ত ছিল। যারা শর্ত মানছে না, তাদেরকে কোরবানির মাংস দেওয়া হয়নি।”

‎এদিকে ভুক্তভোগী নুর আমিন বলেন, “হামরা গরীব মানুষ। টাকা থাকলে তো নিজেরাই কোরবানি দিতাম, বাজার থেকে মাংস কিনে আনতাম। টাকা দিতে পারি নাই, তাই মাংস দেয় নাই।”

‎ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয় সচেতন মহল বলছে, অসহায় মানুষের জন্য বরাদ্দ কোরবানির মাংসের বিনিময়ে টাকা নেওয়া মানবিকতার পরিপন্থী। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।স্থানীয়  রকেট,মামুন,শহিদুল এর সাথে জড়িত।

‎কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার জানান,এ বিষটি আমি অবগত নই।তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।