ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

২৫ জুলাই মাঠে গড়াচ্ছে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রথম বিভাগ ফুটবল লীগ

কুড়িগ্রাম প্রতিনিধি
মে ২৬, ২০২৬ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

  1. কুড়িগ্রামে দীর্ঘ প্রতীক্ষার পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে প্রথম বিভাগ ফুটবল লীগ। স্থানীয় ফুটবলের ধারাবাহিকতা বজায় রাখা, নতুন খেলোয়াড় তৈরি এবং জেলার ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ লীগের আয়োজন করা হচ্ছে। আগামী ২৫ জুলাই ২০২৬ থেকে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে লীগের খেলা শুরু হবে। এবারের আসরে অংশ নেবে জেলার ১২টি দল।

লীগ আয়োজন উপলক্ষে মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার হলরুমে ক্লাব কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবু।
সভায় লীগের সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী দলসমূহের নিবন্ধন, খেলার সময়সূচি, মাঠ ব্যবস্থাপনা, রেফারিং, শৃঙ্খলা ও দর্শক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। ক্লাব প্রতিনিধিরা সফল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লীগ আয়োজনের বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।
ক্লাব কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন আবু বকর সিদ্দিক, আব্দুল মতিন, সামীউর রহমান হীরা, শানু, হাফিজুর রহমান, আশরাফুল হক, আতাউর রহমান নয়ন, সাবেক ফুটবলার ওয়াজেদ আলী ঝিনুক, রফিকুল ইসলাম ঝিনকু, নয়ন চন্দ্র সরকার এবং ফুটবল সংগঠক জালাল হোসেন লাইজু।
সভাপতির বক্তব্যে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবু বলেন, “কুড়িগ্রামের ফুটবলের ঐতিহ্য অনেক পুরোনো। সেই ঐতিহ্য ধরে রাখতে নিয়মিত লীগ আয়োজনের বিকল্প নেই। প্রথম বিভাগ ফুটবল লীগ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি জেলার তরুণ ফুটবলারদের নিজেদের মেধা ও সামর্থ্য প্রমাণের বড় মঞ্চ। আমরা চাই সুন্দর, সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি লীগ উপহার দিতে। এজন্য ক্লাব কর্মকর্তা, সংগঠক, খেলোয়াড় এবং দর্শকদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “জেলার ফুটবলকে আরও গতিশীল করতে জেলা ক্রীড়া সংস্থা ধারাবাহিক কার্যক্রম হাতে নিয়েছে। ক্লাবগুলো আন্তরিকভাবে এগিয়ে এলে কুড়িগ্রামের ফুটবল আবারও আগের অবস্থানে ফিরে যাবে বলে আমরা বিশ্বাস করি।”
সভা শেষে উপস্থিত ক্লাব কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা সফল লীগ আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, আসন্ন প্রথম বিভাগ ফুটবল লীগ ঘিরে আবারও ফুটবল উন্মাদনায় মুখর হয়ে উঠবে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।