ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

আটকের দুই দিন পর বাংলাদেশি যুবককে তোলা হলো আদালতে

সাখাওয়াত হোসেন রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি
জানুয়ারি ১৫, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আটকের দুই দিন পর বাংলাদেশি এক যুবককে আদালতে নিয়েছে আসাম পুলিশ। ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা-মানকারচর জেলা সদর হাটশিঙ্গিমারী আদালতে তাকে সোপর্দ করেছে মানকারচর পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রৌমারী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামের নিউজ পোর্টাল অসম টুডে এক প্রতিবেদনে বলেছে, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এনে আটক বাংলাদেশি যুবককের বিরুদ্ধে মামলা দায়ের করে মানকারচর পুলিশের কাছে সোপর্দ করেন ঝোড়ডাঙ্গা ক্যাম্পের বিএসএফ।

ইউপি সদস্য শফিকুল ইসলাম আরও বলেন, আটক মিষ্টার আলীকে দক্ষিণ সালমারা মানকারচর পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরে তাকে ১৪ জানুয়ারি দুপুরে সেখানকার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে বলে জানান।

এর আগে ১২ জানুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক ১০৬২-১০৬৩ নম্বর সীমানা পিলার এলাকা থেকে ঝোড়ডাঙ্গা বিএসএফ সদস্যরা গুলি ছুড়ে তাকে আটক করে নিয়ে যায়।

আটক মিস্টার আলী (২৫) উপজেলার রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।