ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছে -কুড়িগ্রামে এনসিপি’র নাসির উদ্দিন পাটোয়ারী

কুড়িগ্রাম প্রতিনিধি
জুলাই ২২, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পাটির(এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, ২৪ এর আন্দোলনে জীবন দিয়ে যাওয়া মানুষগুলোর খুনিদের টাকার বিনিময়ে ছাড়িয়ে নিচ্ছেন বিএনপি’র নেতাকর্মীরা। খুনিদের রক্ষার জন্য তারা ট্রাইবুনালে পছন্দের লোক বসিয়েছে। তারা ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান এমনকি মসজিদ কমিটি পর্যন্ত তারা দখলে নিয়েছে।
আমরা বলেছিলাম আবু সাইদের রক্তের উপর দাড়িয়ে বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম চলবে না। তারা আমাদের ও আবু সাইদের স্বপ্ন ভঙ্গ করেছে।
দেশের ৭০ ভাগ মানুষের গণভোটের বিরুদ্ধে গিয়ে তারা শেখ হাসিনার সংবিধান, মুজিবীয় সংবিধান ওভারতীয় এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে।
২শ আসন পেয়ে বিএপির পাখির মতো পাখনা গজিয়েছে। আমরা বলতে চাই বাংলাদেশে সংস্কার যদি না হয় তাহলে আকাশে ওড়ার পাখনা ভেঙ্গে পড়বে।
তিনি আজ বিকেলে দেশ গড়তে জুলাই জাগরণের পদযাত্রা শেষে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা এনসিপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন।
সভায় আর বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)র সদস্য সচিব আকতার হোসেন এমপি, এনসিপির উত্তারাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম, কুড়িগ্রাম- ২ আসনের সংসদ সদস্য ও এনসিপি’র যুগ্ম আহবায়ক ড. আতিকুর রহমান  মুজাহিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে কুড়িগ্রাম জেলা শহরের কলেজমোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভ চত্তর থেকে দেশ গড়তে জুলাই জাগরণের পদযাত্রা শুরু হয়। এবং কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।