
বৃহস্পতিবার( ২৩ এপ্রিল) কুড়িগ্রাম সদরের যাএাপুর ইউনিয়নের চর যাএাপুর মোল্লাপাড়া গ্রামে সকাল শুরু হয়ে দিনব্যাপী কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষধ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, সহকারী পরিচালক মতিউর রহমান।
এ সময় কুড়িগ্রাম সদর যাত্রাবাড়ী ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলের প্রায় পাঁচ শতাধিক অসহায় দু:স্থ মানুষকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
চিকিৎসাসেবা নিতে আসা মোল্লা পাড়া গ্রামের আব্দুল মান্নান বলেন অনেক দিন থেকে বাথ ব্যাথায় ভুগতেছি শুনলাম বিজিবি টাকা ছাড়া চিকিৎসা সেবা ও ওষধ দিতেছে আমিও নিলাম। এখন চিকিৎসা ও ওষধ পেয়ে খুবই ভালো লাগছে।
যাএাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহিমুদ্দিন হায়দার রিপন বিজিবির এই রকম সামাজিক মানবিক কার্যক্রমের প্রশংসা করেন।
এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।