
ওই শিক্ষক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালের সহকারী শিক্ষক ছিলেন।
বৃহস্পতিবার (২১ আগষ্ট) তাকে কর্মস্থলে এভাবেই চাকুরী জীবনের শেষ বিদায় জানান সহকর্মীসহ ও শিক্ষার্থীরা।
তিনি সহকারী শিক্ষক হিসেবে বিজ্ঞান বিভাগে দীর্ঘ জীবন সততা আর নিষ্ঠার সাথে ছিলেন। যার কারণে সবার সঙ্গে গড়ে ওঠেছে প্রীতি আর ভালোবাসার নিবিড় এক সম্পর্ক। বিদায়ের দিনে হাজির হন প্রাক্তন শিক্ষার্থীসহ এলাকার নানা শ্রেণীপেশার মানুষ। শিক্ষার্থী রবিন বলে, জলিল স্যার অত্যন্ত ভালো মানুষ ছিলেন, তিনি আমাদের বাবার মত সব সময় আদরও মমতা দিয়ে আমাদেরকে পাঠদান করাতেন। আজ স্যারের বিদায় হলো ভালো একজন স্যারকে স্কুল থেকে হারালাম। আমরা স্যারের দীর্ঘায়ু কামনা করি।
শিক্ষক আইয়ুব আলী ও ওবায়দুর হক বলেন, আজ আমরা একজন ভালো সহকর্মীকে বিদায় দিলাম। তিনি আমাদেরকে সব সময় ভালো বিষয়ে পরামর্শ দিত। আমাদের সাথে তিনি সবসময় ভালো আচরণ করত। তিনি সবসময় আন্তরিকতার সহিত শিক্ষার্থীদের পাঠদান করাতেন। তার এই শূন্যতা জানিনা পূরণ হবে কিনা। আমরা দোয়া করি তিনি সবসময় ভালো থাকুক।
বিদায়ী শিক্ষক আব্দুল জলিল বলেন, কখনো কল্পনা করতে পারিনি এত সম্মান ও বর্ণাঢ্য আয়োজনে আমার বিদায় হবে। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় আমি ধন্য। সেইসঙ্গে আমার জন্য সবাই দোয়া করবেন। আমিও সবার জন্য নামাজ পড়ে দোয়া করবো।
এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।