কুড়িগ্রাম জেলা পুলিশ নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ কর্তৃক আহুত তথাকথিত লকডাউনে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে গত ২৪ ঘন্টায় আরও ১২জনকে গ্রেফতার করেছে। এ নিয়ে গত ৭২ ঘন্টায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনাসহ কার্যক্রম নিষিদ্ধ পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা ও সাধারন মানুষের উপর নির্যাতনের অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করে মোট ৫১ জন ফ্যাসিস্টকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, নাগেশ্বরী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য মোঃ লিটন মিয়া,
কুড়িগ্রাম সদর কাঁঠালবাড়ি ৪ নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নির মোহাম্মদ (৫৫), রৌমারী সরকারি ডিগ্রী কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ সুজন (৩৯), রৌমারী উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহব্বায়ক মোঃ ইমরান হোসেন (২৭), উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য মোঃ রেজাউল করিম (৪২), কুড়িগ্রাম সদর ৫ নং ভাঙ্গামোড় ২ নং ওয়ার্ড আওয়ামিলীগের সহ সভাপতি নুর ইসলাম ওরফে মাইনাস (৫২), ১ নং ফুলবাড়ী উপজেলা শাখা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক আশরাফুল হক মন্ডল (৩৮), ফুলবাড়ী ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন আহব্বায়ক মোঃ সুমন পোদ্দাদ (৩৭), রাজারহাট ৮নং ওয়ার্ড ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি গোপাল চন্দ্র বসুনিয়া (৬০), ভূরুঙ্গামারী তিলাই ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন (৪০), নাগেশ্বরী মুজিব সেনা ঐক্য লীগের সভাপতি আশরাফুল আলম (৪২) ও রায়গঞ্জ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল মিয়া (৪৫)।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার, উলিপুর সার্কেল মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, তথাকথিত লকডাউনকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় নাশকতা সৃষ্টি ও সহিংস কর্মকাণ্ডের অভিযোগে গত ৩ দিনে বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বমোট ৫১ জন অপরাধীকে বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এই অভিযান নিয়মিত চলমান থাকবে।

