ঢাকারবিবার , ২৪ আগস্ট ২০২৫
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামে স্থানীয় উদ্ভাবন ও অভিযোজন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

চর জাগে, দেশ বাঁচে এই স্লোগানে কুড়িগ্রামে দুই দিনব্যাপী স্থানীয় উদ্ভাবন ও অভিযোজন শীর্ষক মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জে অভিনন্দন কনভেনশন সেন্টারে দুদিনব্যাপী মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম  কুদরত-ই-খুদা ।
মেলাটি মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় ও মহিদেব যুব সমাজ কল্যান সমিতি, সিআরইএ প্রকল্প, কুড়িগ্রাম সদরের আয়োজনে মেলায় পনেরোটি বিভিন্ন পরিবেশবাদী সংগঠন অংশগ্রহণ করে।
মেলায় অভিযোজন এক্সপো ও উদ্ভাবন ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা শীর্ষক আলোচনাসভায় প্রথম আলোর সিনিয়র সাংবাদিক সফি খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম  কুদরত-ই-খুদা, সাবেক সিভিল সার্জন আমিনুল ইসলাম, যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর,মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির সিআরইএ প্রকল্প সম্বন্বয়কারী লুৎফর রহমান প্রমুখ।
উল্লেখ্য, মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় ও মহিদেব যুব সমাজ কল্যান সমিতি, সিআরইএ প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রাম সদরের  যাত্রাপুর ও পাঁচগাছি ইউনিয়নে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমাতায়নের লক্ষ্যে ২০২৩ সাল থেকে কাজ করে আসছে।
এসময় বি.এম কুদরত-ই খুদা জানান আজকের এ আয়োজন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।