
সোমবার (১৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে ভোর রাতে উপজেলার বালিয়ামারি বাজার থেকে তাদের হাতেনাতে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- জামালপুর জেলার ইসলামপুর থানাধীন গোয়ালেরচর এলাকার মোহাম্মদ আলী হোসেন (৩৬) ও কুড়িগ্রাম রৌমারীর খেওয়ারচর এলাকার মোঃ শাহীন হাসান (২৭)।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজিবপুরে ৫০০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে রাজিবপুর থানা পুলিশ। উক্ত বিষয়ে কুড়িগ্রামের রাজিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।