
গতকাল দুপুর আড়াইটার দিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আব্দুর রাজ্জাক উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার। আবু হাসনাত মো. মিজানুর রহমান রৌমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। মারামারির বিষয়ে এমন একটি ভিডিও কালবেলা প্রতিবেদকের হাতে এসেছে।
এ বিষয়ে ডিলার আব্দুর রাজ্জাক কালবেলাকে জানান, লেনদেন নিয়ে তার সঙ্গে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়েছে। তবে বিষয়টি ইউএনও স্যার মীমাংসা করে দেবেন বলে জানান।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত বলেন, টিসিবি কার্যক্রমের চালের ডিও নিয়ে ওই যুবদল নেতা ও খাদ্যবান্ধবের ডিলার উত্তেজিত হয়ে আমাকে মারধর করেন। এ বিষয়ে ইউএনও স্যারকে অবগত করেছি এবং তার পরামর্শ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন বলেন, বিষয়টি আমি জেনেছি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক থানায় লিখিত অভিযোগ দেবে শুনেছি। অভিযোগ দিলে থানা থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।।
এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।