ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

চাঁদাবাজির মামলায় ইউপি সদস্য আ.লীগ নেতা গ্রেপ্তার

সাখাওয়াত হোসেন রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি
জানুয়ারি ১৫, ২০২৬ ১১:৪২ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের রৌমারীতে শিক্ষক-কর্মচারীদের হুমকি, মারধর ও চাঁদাবাজির মামলায় ইউপি সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ইয়াছিন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে আসামিকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে বুধবার (১৪ জানুয়ারি) সন্ধা ৭ টায় উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চরধনতোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ইয়াছিন আলী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। একই ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি।

রৌমারী থানার এসআই শাহনেওয়াজ জানান, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের হুমকি, মারধর ও চাঁদাবাজির অভিযোগ ওঠে।
এ ঘটনায় গত বছরের ১০ অক্টোবর রৌমারী থানায় মামলা করেন প্রধান শিক্ষক আব্দুল ওহাব মণ্ডল। এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আওয়ামী লীগ নেতা ইয়াছিন আলীকে গ্রেপ্তার করা হয়।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।