ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামে বাড়ি থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

কুড়িগ্রাম প্রতিনিধি
এপ্রিল ১৯, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-১৩ জানায়, আজ রোববার ভোর ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর সদর কোম্পানির একটি দল ফুলবাড়ী থানার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলবাড়ী গ্রামে অভিযান চালায়। অভিযানে মোঃ আতিকুর রহমান নয়ন (৫০) নামের এক ব্যক্তিকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর ঘরের খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া আতিকুর রহমান নয়ন পূর্ব ফুলমতি এলাকার মৃত ফজলুল হকের ছেলে বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব-১৩- অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামীঐ বলেন, “বাংলাদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে র‌্যাব নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা জব্দ এবং একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩-এর অভিযান অব্যাহত থাকবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।
সর্বশেষ সর্বশেষ