ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রাম সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রী  সেলসিয়াস বইছে মৃদু শৈত্যপ্রবাহ পৌষের হাড় কাঁপানো শীতে কাবু নিম্ন আয়ের মানুষ 

কুড়িগ্রাম প্রতিনিধি
জানুয়ারি ৩, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আজ  শনিবার ( ৩ জানুয়ারী ) সকাল ৬ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে “রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এই সময় বাতাসের আর্দ্রতা ৯৯%।
গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৭ ডিগ্রি সেলসিয়াস।
কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যাচ্ছে  মৃদু শৈত প্রবাহ।
পৌষের হাড় কাপানো শীতে কাবু হয়ে পড়েছে কুড়িগ্রাম।
 তাপমাত্রা নিম্নগামী হওয়ায়  হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন।
কুয়াশা ও ঠান্ডায় বিপাকে পড়েছে দিনমজুর ও
খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। বিড়ম্বনার পড়েছে কৃষি শ্রমিকরাও।
সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা
থাকছে চার-দিক। এ সময় বৃষ্টির ফোটার মত ঝড়ছে কুয়াশা।
কুয়াশার ঘনত্ব বেশি হয় যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে বিলম্বে চলাচল করছে।
 সূর্য্যের উত্তাপ না থাকায় দিনের বেলায় হিমেল বাতাসে তীব্র ঠান্ডা অনুভূত হয়।
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা  ইউনিয়নের শহিদ মিয়া  বলেন কাজ না করলে পেঁটে ভাত যায় না।কিন্তু এই শীতে কাজ করলে হাত-পা জ্বালা পোড়া করে, শরীর কামড়ায়।
 ফুলবাড়ি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের স্থানীয় বাসিন্দা খোকন মিয়া বলেন হামরা গুলা গরিব মানুষ কম্বল কেনার টাকা নাই।এখন পর্যন্ত কোন মেম্বার, চেয়ারম্যান কাইয়ো কম্বল দিলো না মোক।
কুড়িগ্রাম সদর উপজেলার ছিনাই ইউনিয়নের সফিকুল বলেন অতিরিক্ত  শীতের প্রভাবে মোর একটা ছোট বাচ্চা  জ্বর,সর্দি,কাশিতে কয়েকদিন থেকে ভুগতেছে।
এবিষয়ে কুড়িগ্রাম সিভিল সার্জন ডা:স্বপন  কুমার বিশ্বাস জানান শীতের প্রভাবে অন্যান্য সময়ের তুলনায় রোগীর সংখ্যা বেড়েছে।বিশেষ করে ডাইরিয়া,নিউমনিয়া ও শাসকষ্টের রোগীর সংখ্যা বেড়েছে।
কেউ  বহির্বিভাগে চিকিৎসাপত্র  গ্রহণ করছে। আবার কোন কোন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে।
কুড়িগ্রামের জেলা প্রশাসক অণ্যপূর্না দেবনাথ বলেন, শীতার্ত মানুষের জন্য ২২ হাজার পিচ কম্বল এবং শীতবস্ত্র ইতিমধ্যে বিতরণ করা হয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।