ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্ৰামে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার চেষ্টা

কুড়িগ্রাম প্রতিনিধি
সেপ্টেম্বর ৮, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্ৰাম সদরের ঘোগাদহ ইউনিয়নের কাজলদহ কালাইপাড়া গ্ৰামের স্থায়ী বাসিন্দা মুহাম্মদ আলীর ছেলে মোঃ সোহরাব আলী মিস্ত্রি কে  পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে  এলোপাতাড়ি মারধর করার  অভিযোগে উঠেছে। বর্তমানে সোহরাব আলী  মুমূর্ষু অবস্থায়  কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল রাতে ঘোগাদহ বাজার থেকে বাড়ি ফেরার পথে  একই গ্ৰামের মনসার আলীর বাড়ির সামনে আসলে ওত পেতে থাকা রেজাউল, এরশাদুল ও রিপন   মিলে হত্যার উদ্দেশ্যে বেদম প্রহার করে। এতে  মাথা, পিঠ, পাচা, সহ  শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে ।তার আত্মচিৎকারে এলাকা বাসী সোহরাবকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায় । সোহরাব হোসেন এর মাথায় ১০ টি সেলাই পড়েছে।।
 এছাড়া তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জানান  আহত সোহরাব হোসেনের মাথা ও লজ্জা স্থান সহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।ধারনা করা হচ্ছে দেশীয় অস্ত্র ছোরা ,লাঠি, লোহার রড সহ ধারালো দেশীয় অস্ত্র দিয়ে বেদম মারপিট করে।
 খোজ নিয়ে জানা যায়, ‎মিস্ত্রী কাজ না পাওয়ার জের ধরে তাদের দীর্ঘদিন থেকে মনমালিন্য চলছে ।সম্প্রতি মিস্ত্রী কাজ না পাওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে
‎আহত অবস্থায়  সোহরাব আলী এখন কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতালে এখন মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ।
‎ এ ব্যাপারে আহতদের অনুজ ভ মোঃ আলমগীর হোসেন জানান আগে  ভাইয়ের সুচিকিৎসা  তারপর দুষ্কৃতিকারী   ও গুপ্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
‎এলাকা বাসী এই ন্যাক্কারজনক ঘটনার  সুষ্ঠু বিচার বিচার দাবি করছে।
‎এ অভিযোগের ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান বিষয়টি মৌখিক ভাবে জেনেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।