ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

ভূরুঙ্গামারীতে ট্রাক -অটো মুখোমুখি সংঘর্ষে মৃত্যু-২, আহত-৩

Link Copied!

 কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ড্্রাম ট্যাকের ধাক্কায় অটোরিকশা উল্টে অটো চালকসহ  ২ যাত্রীর মর্মান্তিক মৃত্যু ৩ জন গুরুতর আহত হয়েছে। মৃত্যু ব্যক্তিরা হলো পাইকেরছড়া ইউনিয়নের অটোচালক বানু মিয়া (৩০) ও রায়গঞ্জ ইউনিয়নের আনিকা (১২)।
জানাগেছে, রোববার দুপুরে আবুবকর সিদ্দিক সপরিবারে সোনাহাট স্থলবন্দররে ঘুরতে যান। সোনাহাট স্থলবন্দর থেকে একটি অটো রিকশা ভাড়া করে ভূরুঙ্গামারী আসার পথে ঘুন্টিঘর নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে অটো উল্টে ঘটনা স্থলেই আনিকার মৃত্যু ঘটে। অটোচালক বানু মিয়াকে ভূরুঙ্গামারী হাসপাতালে আনলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু ঘটে। আহতরা হলো রতনপুরের আবুবকর সিদ্দিক (৩৮), তার স্ত্রী মোর্শেদা বেগম (৩৫) ও ফাতেমা (৯)। এদেরকে ভূরুঙ্গামারী হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ওসি আল হেলাল মাহমুদ জানান, দুর্ঘটায় ঘটনাস্থলেইএকজন মারা গেছে এবং অটো চালক হাসপাতালে মারা গেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধী।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।