ঢাকারবিবার , ২৫ অক্টোবর ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ২

কুড়িগ্রাম প্রতিনিধি
অক্টোবর ২৫, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে সীমান্ত এলাকায় কয়েক দিনের ধারাবাহিক অভিযানে ১৫ লাখ ৩১ হাজার ৯১৪ টাকা মূল্যের চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইজন আসামিকে আটক করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিনে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ, ইয়াবা, কারেন্ট জাল, ওষুধ, প্রসাধনসামগ্রী ও প্যান্টের কাপড়সহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক মূল্য ১৫ লাখ ৩১ হাজার ৯১৪ টাকা।
বিজিবি জানায়, সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার রোধ ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এসব অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে চোরাচালানবিরোধী অভিযান এবং নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।