ঢাকাশুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি
অক্টোবর ২৩, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের রৌমারীতে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ইউসূফ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা পুলিশ। এর আগে একইদিন সকালের দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইশপাড়া ঘাট এলাকায় জসির উদ্দিনের একটি টং দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবিরের নেতৃত্বে রৌমারী থানার একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় ইউসূফ আলীর হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে কালো জিপারযুক্ত প্যাকেটের ভেতর থেকে কমলা রঙের ৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির বলেন, রৌমারী, রাজিবপুর ও ঢুষমারা থানা এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। মাদক কারবারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।