লাল-সবুজের পতাকায় ভর করে আজও জেগে আছে স্বাধীনতার গৌরবগাথা।কুড়িগ্রামের মাটিতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রথম প্রহরে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভ,মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ,ও মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পূস্পস্তবক অর্পন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অর্নপূর্ণা দেবনাথ,অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা,ও সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ। তিনি এনসিপির পক্ষ থেকেও পূস্পস্তবক অর্পন করেন, এসময় উপস্থিত ছিলেন, এনসিপির জেলা আহবায়ক মোঃ মুকুল মিয়া সদস্য সচিব মাসুম মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। পুস্পস্তবক অর্পনের পর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।