ঢাকাশুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪  ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামে শীতের তীব্রতায় জনজীবনে ভোগান্তি

কুড়িগ্রাম প্রতিনিধি
ডিসেম্বর ২৬, ২০২৫ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত।

তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে তীব্রতা।
মধ্যরাত থেকে  সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক।শীতের তীব্রতায় ভোগান্তিতে পড়েছে মানুষজন
আজ শুক্রবার  (২৬ডিসেম্বর )  সকাল ৬ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।এছাড়া গতকাল কুড়িগ্রামের আকাশে সূর্যের দেখা মেলে নি।
দিনের অধিকাংশ সময় সূর্য্য মেঘে ঢাকা থাকছে। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশী  অনুভূত হতে হচ্ছে ।
অন্যদিকে, কুয়াশা ও শীতের তীব্রতায় কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছে।

শীত নিবারণে অসহায় -দুঃস্থ মানুষ খড়কুটো  জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন।

পশুর শীত নিবারণে চটের বস্তা হিসেবে ব্যবহার করছেন।
অপরদিকে,হিমেল বাতাসে শীতের কবলে পড়েছে জেলার উপর দিয়ে প্রবাহিত ১৬ টি নদ-নদী তীরবর্তী
৪ শতাধিক চর ও দ্বীপ চরের হত দরিদ্র মানুষগুলো।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।